প্রেসিডিয়ামের সভা ডাকতে জিএম কাদেরকে আহ্বান আনিসুল ও হাওলাদারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৮:০৫আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:০৫

দলের প্রেসিডিয়ামের সভা ডাকার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার (২৫ জুন) এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

জাপার সূত্র জানায়, আনিসুল ইসলাম মাহমুদ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হয়ে দলের নীতি প্রণয়নে কাজ করেন।

কয়েকদিন আগে জিএম কাদেরও গণমাধ্যমে অভিযোগ করেন, দলকে সব সময় সরকারের তল্পিবাহক করে রাখার পেছনে আনিসুল ইসলাম মাহমুদসহ অনেকের অবদান রয়েছে।

বিবৃতিতে দুই সিনিয়র রাজনীতিক বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, দলের জাতীয় সম্মেলন বা কাউন্সিলের তারিখ ও স্থান নির্ধারণের পূর্ণ ক্ষমতা প্রেসিডিয়ামের। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের  প্রেসিডিয়ামের মতামত বা অনুমোদন ছাড়াই একতরফাভাবে ২৮ জুন নির্ধারিত দশম জাতীয় কাউন্সিল স্থগিত করেছেন এবং একই দিনে একই স্থানে অন্য কর্মসূচি আহ্বান করেছেন যা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

চেয়ারম্যানের বিরুদ্ধে গিয়ে দুই সিনিয়র নেতা বিবৃতিতে উল্লেখ করেন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতীয় পার্টি গঠন করা হোক।

বিবৃতিতে বলা হয়, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা যেভাবে প্রয়োগ করা হয়েছে, তা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চর্চার অন্তরায়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি