নতুন জাতীয় পার্টি গড়ে তুলবো: হাওলাদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৪:৩৮আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৪:৩৮

জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা সবাইকে নিয়ে একটি নতুন জাতীয় পার্টি গড়ে তুলবো।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর  গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি ঢাকা মহানগর  দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাওলাদার এ কথা বলেন।

নতুন জাপা সম্পর্কে তিনি বলেন, ‘যেখানে নতুন প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্নের বাস্তবায়ন থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা  সব সময় ঐক্যবদ্ধ থাকবো। একইসঙ্গে  গণতন্ত্র ফিরিয়ে আনতেও আমরা দেশের মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ।’

রুহুল আমিন বলেন, ‘জাতীয় পার্টিকে আমরা  নিয়ে যাবো সাধারণ মানুষের কাছে।  ফিরিয়ে দেবো তৃণমূলের মর্যাদা। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি কারও একক সম্পত্তি নয়, এই পার্টি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে।’তিনি উল্লেখ করেন, আমরা দেশের মানুষকে নতুন পথ দেখাতে চাই। জাতীয় পার্টি এখন শুধু বিরোধী শক্তি নয়। আমরা হয়ে উঠতে চাই জাতির বিকল্প নেতৃত্ব। যে নেতৃত্ব সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এরশাদের  স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।

সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি  সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু,  ফখরুল আহসান শাহজাদা,সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদ, শাহনাজ পারভিন, মোতালেব হোসেন ও জাহিদ হোসেন।

 

/এটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী