সরকার মবের শাসন প্রতিষ্ঠা করেছে: শামীম হায়দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৫, ২০:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২০:৫৬

পুলিশের বাঁধার মুখে জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দলটির চেয়ারম্যানসহ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় পার্টি। পূর্ব নির্ধারিত সমাবেশে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশ বাঁধা দিলেও বিকালে অনুষ্ঠিত সমাবেশের সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, ভেবেছিলাম মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে কিন্তু সরকার জাতিকে বিভক্ত করেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের সংগ্রাম। গতকাল বগুড়ায় আমাদের অফিসে হামলা হয়েছে। এছাড়া যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে—আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমাদের অফিসগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, দেশে কোনও সরকার নেই। রাষ্ট্রে চিড় ধরেছে, আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমরা নতুন উদ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো। সব বাঁধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে। ২০১৪ সালে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন বর্জন করেছিলাম।

তিনি বলেন, আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ২৭০ জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছিল। আমাদের পার্টি চেয়ারম্যান কাদেরও ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল। এখনও আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যাতে দেশ ও গণতন্ত্র বাঁচতে পারে।

শামীম হায়দার বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে যদি জেলে যেতে হয় আমরা জেলে যাবো। আমাদের আঘাত করলেও আমরা পিছপা হবো না। 

সভাপতির বক্তৃতায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, জাতীয় পার্টি শান্তি চায়, স্বস্তি চায়, দেশ গড়তে চায়। আমাদের এই সমাবেশটি আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারতো। বিভিন্ন বিভাগে অসহযোগিতার জন্য একটু এলোমেলো হলেও আজকের কর্মসূচি সফল হয়েছে। আমাদের অধিকার এবং মানবাধিকার আদায় করতে আইন অমান্য করতে হলেও আমরা পিছপা হবো না। 

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মহসিন ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব সামছুল হক। উপস্থিত ছিলেন, নুরুন নাহার বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো. হেলাল উদ্দিন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী