স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১১:৩৬ আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:৩৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগ মুহুর্তে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির পক্ষে জাকসুর সমাজসেবা সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব। এতে জাতীয় পার্টির অন্তত একজন নেতা আহত হয়েছেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। তবে, তাদের নেতাকর্মীরা ভদ্রভাবে প্রতিরোধ করেছেন।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি দাবি করেছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় তারা ‘মুজিববাদের দালালেরা হুশিয়ার, সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করলে জাতীয় পার্টির একজন নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের উপর হামলা করেন। এর জবাবে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।

ঘটনার প্রতিক্রিয়ায় শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, “আমরা এখনও জানি না হামলাকারী কারা, তবে আমাদের দৃঢ় বিশ্বাস, একাত্তর বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা এই পবিত্র জায়গায় এমন কাজ করতে পারে। আমাদের নেতাকর্মীরা ভদ্রভাবে প্রতিরোধ করেছে এবং কোনো নেতা আহত হননি।”

অহসান লাবীব বলেন, “জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। তখন আমরা স্লোগান দেওয়া শুরু করি। এসময় তাদের একজন নেতা আমাদের ওপর হামলা চালায়, এরপর আমাদের নেতাকর্মীরা প্রতিক্রিয়া হিসেবে ব্যানার ছিঁড়ে ফেলে।”

শামীম হায়দার পাটোয়ারী আরও দাবি করেন, নির্বাচনে হীন প্রক্রিয়া ও নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে পার্লামেন্ট থেকে সরানো হয়েছে। তিনি বলেন, “দীর্ঘমেয়াদে এই ষড়যন্ত্র সফল হবে না। জাতীয় পার্টি ফিরে আসছে এবং বারবার ফিরে আসবে। ২৬ মার্চ আমাদের হাজার বছরের বাঙালির অর্জন। স্বাধীনতার চেতনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও এগিয়ে চলবে। আমরা বৈষম্যহীন, সমতার এবং সকলের বাংলাদেশের জন্য রাজনীতি করছি।”

/এম/  
সম্পর্কিত
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর