এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন আরও ৬ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জুন ২০২৬, ০২:৪৭আপডেট : ১২ জুন ২০২৬, ০২:৪৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে আরও ছয় কেন্দ্রীয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে অনুষ্ঠিত এনসিপির সাধারণ সভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই ছয় নেতাকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল দলের দুই সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়। আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম-২ এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নতুন ছয় সদস্যসহ রাজনৈতিক পর্ষদে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

/এমকে/এম/
সম্পর্কিত
বাজেট প্রতিক্রিয়া নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করবে এনসিপি
বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বললো এনসিপি
সরকারি বরাদ্দে কি আসলেই বৈষম্য হচ্ছে 
সর্বশেষ খবর
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে অভিশাপ কাটালো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে অভিশাপ কাটালো মেক্সিকো
এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার সিথোল
এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার সিথোল
ইসির বাজেট বেড়ে ৪৪০০ কোটি টাকা
ইসির বাজেট বেড়ে ৪৪০০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত