সরকার নির্বাচনের শুরু থেকেই বিশ্বাসঘাতকতা করছে: নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৬ আগস্ট ২০২৬, ১৩:২৩আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৩:২৩

এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সঙ্গে তারা করে যাবে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “আপনারা, আমরা, বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেবো না। আজকে আমরা সচিবালয়ের এখানে এসেছি। বার্তা দিতে এসেছি। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে।”  

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে জ্বালানি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে ক্যাম্পাস গুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্রদলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্রনেতা রয়েছে ছাত্রশিবির, ছাত্র সংসদ এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দদের ওপরে নির্বিচারে হামলা করছে। আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনও ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারত্ব কোনও ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না।” 

তিনি বলেন, “আপনাদের রক্ত ঝরছে। বাংলাদেশের মানুষই এটা দেখছে। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। ঢাকা শহরের মানুষকে বলবো আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে। হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে। হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে। কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের ওপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে। আমরা জানতাম এই অত্যাচার করবে। কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনও দাবি-দাওয়া এই সরকার পূরণ করবে না।” 

নাহিদ ইসলাম বলেন, “সরকারের প্রতি বলবো অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় পাঁচ মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন। এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন— এই পায়তারা অবিলম্বে বন্ধ করতে হবে।” 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির 
জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ 
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
সর্বশেষ খবর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির 
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি