পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে। তারেক রহমানের আসলে কোনও পরিকল্পনা নেই। সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সর্বত্র লুটপাট ও দলীয়করণ করছে। ১১ দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতা’র চিত্র তুলে ধরতে দলের পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ বলেন, সরকারের ১৮০ দিনে জ্বালানি খাত বিপর্যস্ত। সিন্ডিকেট ভাঙার কথা বলে বরং দলীয় সিন্ডিকেট আরও শক্তিশালী করেছে। র‌্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও ভিন্ন নামে করার কথা বলছে। সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক বসিয়েছে। আইনশৃঙ্খলার অবনতিসহ সব ক্ষেত্রেই এক ধরনের বিশৃঙ্খলা চলছে। তবে বিরোধী দল তাদের অবস্থান থেকে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ৬ মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। আমরা প্রথম থেকেই বলে আসছি, সরকার গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার অঙ্গীকার করেছিল ক্ষমতাগ্রহণের দুই বছর বিদ্যুৎতের দাম বাড়াবে না। কিন্তু দুই মাসেই দাম বাড়ালো। এছাড়া লোডশেডিং, ভুতুড়ে বিল আসছে। ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে সময় একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। সেই সুপারিশ মানা হচ্ছে না। বর্তমানে কোনও সংকট হলে হয় ফ্যাসিস্ট না হয় অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজেরা দায়মুক্ত থাকতে চাচ্ছে। অথচ এর চেয়ে খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।

তিনি বলেন, বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনও সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকার আসার পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়েছিল। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। এতে গণপরিবহন, সেচ, সারসহ সব খাতে প্রভাব পড়েছে। বর্তমানে গ্যাস চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকা শহরে চুলা জ্বলছে না। শিল্প কারখানার উৎপাদন কমেছে।

নাহিদ বলেন, কৃষক সার পাচ্ছে না। বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম মহামারিতে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে, কিন্তু সংকট এখনও কাটেনি। কোনও বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি। শিক্ষাঙ্গন দখল করছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন। বিরোধী মতাদর্শের ওপর হামলা হলেও কোনও বিচার হয়নি। সরকার সার্বিকভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ। তবে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে সরকারকে ব্যাপকভাবে গণআন্দোলনের মুখে পড়তে হবে।

তিনি বলেন, গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানিসহ নানা কারণে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত।

নাহিদ বলেন, ৫ আগস্ট ভারতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন দেশটির সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

শেখ হাসিনার রায়ের বিচার কার্যকর করার পর ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে নেওয়ার তাগিদ দেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ শীর্ষ নেতারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা