‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এসে সব জায়গায় নজিরবিহীন দলীয়করণ করেছে। এখন প্রাথমিক শিক্ষক নিয়োগেও দলীয়করণ করতে চাইছে। এর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের কারণে শেখ হাসিনার পতন ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান থেকে বিএনপি শিক্ষা নেয়নি। তারাও যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দলীয়করণের পক্ষে হাঁটছে।’ 

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাংলা মোটরে সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয় ক্যাডারদের নিয়োগ নিশ্চিত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

এ সময় যুবশক্তির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

সমাবেশে অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি।

অ্যাডভোকেট তারিকুল আরও বলেন, ‘বিএনপি জাতীয় সংসদে নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাওয়ার পরেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। মিরপুর রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও লুটপাট তার সাম্প্রতিক উদাহরণ। মিরপুরে রাড্ডা ক্লিনিকে লুটপাটের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, বিএনপি ক্ষমতায় এসেছে লুটপাট করার জন্য, সংস্কার করার জন্য নয়।’ 

প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল করাটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দলিল হিসেবে অভিহিত করেন এই তরুণ নেতা।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
সালাউদ্দিন তানভীরকে কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে সরকার: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?