জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২) বরিস তাদিচ এবং ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’ এর মহাসচিব অ্যালেক্স ওয়াং।
শনিবার (৩ অক্টোবর) বিকালে তারা কার্যালয় পরিদর্শনে গেলে তাদের স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।
এনসিপি জানিয়েছে, পরিদর্শনকালে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। পাশাপাশি অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী