ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই ইউপি নির্বাচনে সহিংসতা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ২০:৩৭আপডেট : ০৮ মে ২০১৬, ২০:৩৯

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে সহিংসতা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনাগুলো রাজনৈতিক দ্বন্দ্বে নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করেছে। রবিবার বিকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে  এক ‘আলোচনাসভা ও রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের স্থানে সংঘর্ষ ও হামলায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীর রায়পুরা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট চলার সময় একজন করে এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভোট গণনার সময় সংঘর্ষে একজন নিহত হন; আহত হন অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, রাজশাহী বাগমারায় ঘটনার পর আমরা প্রথমে শুনেছি অনেক মানুষ মারা গেছেন। কিন্তু পরে জানতে পারি দুজন মারা যান। একজন হার্ট হ্যাটাকে, অন্যজন গোলাগুলিতে মারা যান। দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে।

আরও পড়তে পারেন: বিভিন্ন জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৭

ইউপি নির্বাচনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী