দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার: খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৯:৩৭ আপডেট : ২২ জুন ২০১৬, ১৯:৪১

খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার প্রথম থেকেই দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছে বিডিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এ জন্যই সরকার দেশের সব মানুষকে ভয়ভীতি দেখিয়ে, খুন, গুম, দমননীতি চালিয়ে দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

বুধবার (২২ জুন) ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশের ভেতরে ঢুকে দেশের মানুষকে হত্যা করে যায়।  বিজিবি সীমান্তে থেকেও দেশের মানুষকে রক্ষা করতে পারছে না। অন্যদেশের নিরাপত্তারক্ষীরা আমাদের দেশে ঢুকে পড়ছে। মায়ানমারের সৈন্যরা হেলিকপ্টার নিয়ে ঢুকে পড়ছে। সরকারের সাহস হয়নি এসব অন্যায়ের প্রতিবাদ করার।

খালেদা জিয়া ৬টা ৪৭ মিনিটে ইফতার মাহফিলে আসেন। এরপর উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কুশল বিনিময় করেন। খালেদা জিয়া তার বক্তব্যে চিকিৎসকদের দেশের এই দুরবস্থায় কাজ করার আহ্বান জানান।

বিএনপির চেয়ারপারসন সরকারের সমালোচনা করে বলেন, আমরা শঙ্কিত, দেশের সার্বভৌমত্ব আছে কি না। মানুষ এখন নির্ভয়ে কিছু বলতে পারে না। কাজ করতে পারেন না। দেশের আইন, বিচার ও আদালত নিরপক্ষেভাবে কাজ করতে পারছে না। বাংলাদেশ আজ গণতান্ত্রিক নয় একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রতিবাদের কোনও সুযোগ নেই। সবকিছু পুলিশ নিয়ন্ত্রণ করছে।

এজেড জাহিদ হোসেনের সঞ্চালনায় ড্যাবের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাবি সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বক্তব্য রাখেন।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!