ঐক্য-চেষ্টার বৈঠক এখন রবের বাসায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ২১:০৬আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২১:০৭

আ-স-ম-আব্দুর-রব চলমান ‘সংকটময়’ পরিস্থিতিতে বিএনপির বাইরে এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ. স.ম. আবদুর রবের উদ্যোগে শুরু হয়েছে ঐক্য-চেষ্টা। এ ঐক্য-চেষ্টার প্রাথমিক বৈঠকটিও সেরে ফেলেছে তিনটি দল। এর মধ্যে বাকি দুটি দল হচ্ছে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-জামান) ও নাগরিক ঐক্য।

রবিবার দুপুরে রবের রাজধানীর উত্তরায় বাসায় কয়েক ঘণ্টা ধরে এই তিনটি দলের বৈঠক হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য চেষ্টার মধ্যেই আ.স.ম. রবের বাসায় এ বৈঠকটি অনুষ্ঠিত হলো। আ.স.ম. আবদুর রবের ভাষ্য, প্রাথমিক আলোচনা হয়েছে। এটি মত বিনিময়ের মত।

এ বৈঠকে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সারসহ জাসদের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

আ.স.ম. আবদুর রবের রাজনৈতিক উপদেষ্টা শহিদুল্লাহ ফরায়েজি বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির খালেদা জিয়ার ঐক্য-চেষ্টার বাইরে এটি একটি চেষ্টা। আর এখানে ঐক্য করা হয়নি এখনও। সবে আলোচনা শুরু হলো মাত্র। আজকে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।

তবে এই ঐক্য-চেষ্টার মানে খালেদা জিয়ার উদ্যোগের বাইরে কিনা এমন প্রশ্নের শহিদুল্লাহ ফরায়েজি উত্তরে জানান, এর উত্তর দেওয়ার সময় আসেনি।

বিএনপির উদ্যোগে ঐক্য-চেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন।

খালেদা জিয়ার বাসায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন কিনা এর উত্তরে শহিদুল্লাহ ফরায়েজি জানান, আনুষ্ঠানিকভাবে এখনও জাসদ রব কোনও দাওয়াত পায়নি।

জানা গেছে, রবিবারের বৈঠকের ঐক্য-চেষ্টাটিকে বৃহত্তর আকারে রূপ দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন উপস্থিত দলের নেতারা।

/এসটিএস/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম