নিষিদ্ধ হচ্ছে ছাত্র শিবির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৩

ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন ইঙ্গিত দেন।

আইনমন্ত্রী বলেন, ‘শিবিরের ধ্বংসযজ্ঞ সারাদেশের মানুষ দেখেছে। শিবির নিষিদ্ধ করা হোক এটা জনগণও চায়। তাই বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘এদেশের জনগণ যা চায় তাই হবে, যা চায় না তা হবে না।’

এ সময় জামায়াতের রাজনীতি বন্ধ করা হবে কিনা? জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘বর্তমান আইসিটি আইন যখন প্রণয়ন করা হয়, তখন জামায়াতের কোনও কর্মকাণ্ড ছিল না। কাজেই ওই সময়ের আইনে রাজনৈতিক দল বা জঙ্গিবাদ দমন সম্পর্কে কিছুই বলা নেই। যেহেতু ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, জামায়াত ইসলামী একটি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী দল, তাই জামায়াতের বিচার প্রসঙ্গটি সামনে এসেছে। এখন রাজনৈতিক দল হিসাবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি আইসিটি আইনে আন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা হবে।’

উল্লেখ্য, ছাত্র শিবিরকে জামায়াত ইসলামীর অন্যতম চালিকা শক্তি হিসেবে ধরা হয়। শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনারও অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে বিশেষ করে জামায়াত ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে দেশে ব্যাপকহারে যে নাশকতা ছড়ানো হয় তার সঙ্গে শিবির যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- 

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

/এসআই/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী