আ. লীগের সভাপতিমণ্ডলীর সভা আজ

বাংলা ট্রিবিউ রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:২০

আওয়ামী লীগ আজ (শুক্রবার) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে। নবগঠিত আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর এটি হচ্ছে প্রথম সভা। এ সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনয়ন দেওয়া হবে।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মাধ্যমে গত ২৩ অক্টোবর দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই দিন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন ১৯ জন।
আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্রতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রের ১৯ ধারা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে দলীয় সভাপতি আলোচন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের মনোনয়ন দেবেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনয়ন চূড়ান্ত হলেই ওই রাতে বা পরদিন শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে সভাপতিমণ্ডলীর সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী