বিএনপি গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:১৬

ওবায়দুল কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে না এসে ভুল করেছে আজ তারাই বেপরোয়া চালকের মতো রাজনীতির বেপরোয়া চালক হয়ে গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত করছে।’ শুক্রবার বিকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
শহীদ নূর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী মটরচালক লীগ আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী বলেন, ‘শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আত্মদান দিয়েছে, সেই গণতন্ত্র স্বৈরাচার থেকে মুক্তি পেলেও বিপদ থেকে মুক্তি পায়নি। এখনও গণতন্ত্র বিপদ মুক্ত নয়।’
চক্রান্তের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে এ নেতা বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের পর পেট্রোল বোমা দিয়ে গাড়ির চালক পুড়িয়ে, তারা দেশের গণতন্ত্রকে পুড়িয়ে মারতে চেয়েছে। আজও গণতন্ত্রকে পুড়িয়ে মারার, গণতন্ত্রকে গুলি করে হত্যা করার, গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত চলছে।’
নারী চালক বাড়ানোর উপর জোর দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আরও নারী ড্রাইভার দরকার। নারীদের মাথা ঠাণ্ডা থাকে, তারা গাড়ি চালালে ঝুঁকি থাকে না। পুরুষদের মধ্যেও অনেক দক্ষ চালক আছে, তা না হলে তো বাংলাদেশে খালি দুর্ঘটনাই ঘটতো।’

চালকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করবো শিশুদের চালক বানাবেন না। যানজট আর দুর্ঘটনার জন্য দায়ি আমাদের মন-মানসিকতা। মন-মানসিকতা পরিবর্তন না হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে না। শৃঙ্খলা না আসলে দুর্ঘটনা বা যানজট হবেই।’

সংগঠনের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কালু শেখ প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী