নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ০৫:৩৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ০৫:৩৭

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। রবিবার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় জীবনে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে শ্রদ্ধা ও সম্মান করি। তার সাংবিধানিক সীমাবদ্ধতাও বুঝি, তবে সেই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ এই দুইটি ব্যাপারে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে, সংবিধান এটাই বলে।’
অন্যান্য ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতিকে কাজ করতে হয় উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সেই হিসাবে নির্বাচন কমিশনার নিয়োগেও তাকে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। কাজেই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ফলপ্রসূ করতে হলে রাষ্ট্রপতি অনুগ্রহ করে প্রধানমন্ত্রী এই ব্যাপারে কি পরামর্শ দিয়েছেন তা আমাদের জানালে আমরা আলোচনা করতে পারি।’
বিকল্পধারার প্রধান আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে আমরা এও জানি, যতবার দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ততবারই নির্বাচনের ফলাফল মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে এখন আর নাই সেহেতু অন্যপথ অবলম্বন করতে হবে।’

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, মাহবুব আলী, বেগ মাহাতাব, ওয়াসিমুল ইসলাম, মঞ্জুর রাশেদ, মাহফুজুর রহমান, আইনুল হক, নূরুল ইসলাম নূরু প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি