আবারও নয়াপল্টনে যাচ্ছে ‘আসল বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ২০:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:১২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে আবারও নয়াপল্টনে মহড়া দিতে যাচ্ছে কামরুল হাসান নাসিমের উদ্যোগে গঠিত ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিনের যেকোনও সময় তারা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করবে। সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে কামরুল হাসান নাসিম এর সত্যতা স্বীকার করেন। এর আগে চার দফায় অবস্থান নিতে গিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের হাতে মার খেয়েছে আসল বিএনপির নেতাকর্মীরা।

গত বছরের ১৭ জানুয়ারি নয়াপল্টনে আসল বিএনপির গাড়িতে আগুন কামরুল হাসান নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় বিপ্লবের মহড়ায় এপর্যন্ত চারবারের মতো কর্মীরা নয়াপল্টন অফিসমুখী হতে চেয়েছে। প্রতিবারেই আমাদের দলের আরেকটি অংশের ছেলেরা আক্রমণ করেছে। নির্মমভাবে আক্রমণ করে নিজেরাই নিজেদের মেরেছে। কর্মীদের বলবো, দলীয় বিপ্লবের মহড়ায় গেলে শক্ত হয়ে যেও!’
এর আগে গত বছরের জানুয়ারি ও সেপ্টেম্বরে অবস্থান করতে গিয়ে মার খেয়েছে আসল বিএনপি। গত জানুয়ারিতে তাদের প্রচারণার গাড়িতে আগুন দেয় বিএনপি সমর্থকরা। ওই সময় নাসিম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করবেন।’
যদিও বরাবরের মতো রিজভীর দাবি, ‘এগুলো সরকারি এজেন্সির কাণ্ড। সরকারই আসল বিএনপিকে লেলিয়ে দিয়েছে।’ মঙ্গলবার আসল বিএনপি নয়াপল্টনে অবস্থান নিতে পারে, এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসুক, দেখা যাবে।’

যদিও নাসিম বলছেন, ‘ওরা আমাদের ভাই। বরাবরের মতো নিরস্ত্র থেকো! অহিংস থেকেই বড় অর্জনের পথ খুঁজতে হবে। বিপ্লব দিনক্ষণ ও সময় দিয়ে হয় না। যেকোনও সময়ে উচ্চ আদালত বসার মধ্য দিয়ে শুরু হবে।’ কর্মীরা কখন অবস্থান নিতে যাবে প্রশ্নে নাসিম জানান, ‘সময় নির্দিষ্ট নেই। দিনের আলোয় যাবে বরাবরের মতো ।’ তবে নয়াপল্টনে অবস্থান করতে কামরুল হাসান নাসিম যাচ্ছেন না বলে জানান তিনি।

ছবি: নাসিরুল ইসলাম
এসটিএস/এপিএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম