‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৯

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা বিএনপির পুরনো অভ্যাস। তাদের পুরনো অভ্যাস, সালিশ মানেই তালগাছ আমার। নির্বাচন কমিশনের জন্য বিএনপির প্রস্তাবিত সব নাম নিয়ে ইসি গঠন করা হলেও তারা বলত, মানি না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সিভিল ফেস্ট ২০১৭’ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের শেষে নবগঠিত নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ আগেও বলেছে, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেন তার ওপর আওয়ামী লীগের আস্থা আছে। আমাদের সেই অবস্থান বদলায়নি।’ তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশনে বিএনপির প্রস্তাব করা নাম থেকে যেমন একজন নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের প্রস্তাবিত নাম থেকেও তেমন একজনই নিয়োগ পেয়েছেন। তবুও বিএনপির সমালোচনা ছাড়তে পারেনি। এটা তাদের পুরনো অভ্যাস। তারা যেসব নাম প্রস্তাব করেছে তার সবাইকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলেও বিএনপি বলত, মানি না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে বলে মনে করি। বিএনপির নেতাদের যাদের বুদ্ধিসুদ্ধি আছে, তারা আর কোনও ভুল করবে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শুনলাম, নতুন সিইসি নুরুল হুদাকে জনতার মঞ্চের লোক বলা হচ্ছে। বিএনপি কি তাহলে জনতার বাইরের লোক?’

আরও পড়ুন-

নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

নতুন ইসি দৃষ্টান্ত স্থাপন করবে: জাতীয় পার্টি





/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান