মঙ্গলবার আ.লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯

আওয়ামী লীগ আগামী মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এদিকে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শনিবার থেকে মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত এই আবেদনপত্র বিতরণ চলবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও গ্রহণ চলবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ২৫ হাজার টাকা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
বিদায়ী নির্বাচন কমিশন গত ৫ ফেব্রুয়ারি এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ আসনের ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।
উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গত ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে এ আসনটি শূন্য হয়।

/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন:

কারাগারে মিরুর কাছে পৌঁছেছে আ.লীগের বহিষ্কারাদেশ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের