সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪



জয়া সেনগুপ্ত (ছবি: সংগৃহীত) প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট ৪ জন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি