পরিবহন ধর্মঘটে একজন প্রভাবশালী মন্ত্রীর মদদ রয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৮:০৪আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:১৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত) সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর প্রত্যক্ষ মদদে সারাদেশে পরিবহন ধর্মঘট হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ দিচ্ছেন,  তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে পরিবহন ধর্মঘটের মাধ্যমে গোটা দেশে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কিন্তু সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।’ বুধবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে কোনও সরকার আছে বলে মনে হয় না। আর যেটা আছে, সেটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়, আছে দখলদার বাহিনীর মতো।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণ অনৈতিক ও অযৌক্তিক। উদ্দেশ্য একটিই, শুধু এলএনজির আমদানি করে তাদের লোকেরা বিক্রি করবেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীই দায়ী।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত এসেছে। আমরা মনে করি এ জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান প্রধানমন্ত্রী।’ তিনি আরও  বলেন, ‘ভবিষ্যতে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী যারা, তাদের বিচারের আওতায় আনা হবে।’

জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন সম্পর্কে বিএনপির বক্তব্য স্পষ্ট।আমরা নির্বাচন চাই। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান। সঞ্চালনা করেন বিএনপির সহ প্রচার সম্পাদক আলিমুল ইসলাম খান আলিম।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের