১০ মে ‘ভিশন ২০৩০’ জানাবেন খালেদা জিয়া: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৭, ১৪:৫৫আপডেট : ০৫ মে ২০১৭, ১৪:৫৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১০ মে ‘ভিশন ২০৩০’ এর বিস্তারিত জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওইদিন রাজধানীর একটি হোটেলে (স্থান নির্ধারিত হওয়া সাপেক্ষে) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাবনা তুলে ধরা হবে, বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার থেকে ৭৫ বছর বয়সী সাহেরা এখন লাইফ সাপোর্টে রয়েছেন।
ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ভিশন ২০৩০’ এ কি কি থাকবে, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কি কাজ করবে, দেশকে কীভাবে তারা উন্নত করবে, তাদের স্বপ্ন কি, সেগুলোই খালেদা জিয়া ১০ তারিখে সংবাদ সম্মেলন করে জানাবেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চেয়াপারসন একটি প্রেস কনফারেন্স করবেন। এটা এখনও আমরা নিশ্চিত নই, স্থান নির্ধারণের উপর এটা নির্ভর করবে। তবে খুব শিগগিরই এটা হবে। এতে ভিশন ২০৩০ থাকবে, যার আউট লাইন আমরা আগেই দিয়েছি, এটার এখন ডিটেলস (বিস্তারিত) দেওয়া হবে। এটার সঙ্গে নির্বাচনী মেনিফেস্টের (ইশতেহার) কোনও সম্পর্ক নেই, এটার সঙ্গে সহায়ক সরকারের রূপরেখার সম্পর্ক নেই।’

বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশে এই ধরণের প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না। বিশেষ করে বিচার বিভাগের উপর সরকার চাপ সৃষ্টি করে, তাহলে বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করতে পারে না।’

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘দুঃখজনক ভাবে অনেকে সেটা বুঝতে পারেননি। যখন মাননীয় প্রধান বিচারপতি নিজেই বলছে তখন জাতির সামনে এটা পরিষ্কার হয়ে গেছে এই দেশে এখন কোনও গণতন্ত্র নেই, বিচার বিভাগ তার স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম