যুবদল ডেকেছে বিক্ষোভ, মহিলা দলের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১২:৪০আপডেট : ২০ মে ২০১৭, ১২:৪৭

বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানা পুলিশের তল্লাশির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে যুবদল। শনিবার তল্লাশির পর গুলশানের ৮৬ নম্বর রোডে তাৎক্ষণিক প্রতিবাদসভা করে তারা। আগামীকাল রবিবার (২১ মে) সারাদেশে যুবদল বিক্ষোভ করবে বলে জানান সংগঠনের সেক্রেটারি সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় খালেদার কার্যালয়ের সামনে প্রতিবাদ জানান মহিলা দলের শতাধিক নেতাকর্মী।

খালেদার কার্যালয়ে পুলিশি অভিযানের বিক্ষোভে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এরপর একই রোডে কার্যালয়ের সামনের অংশের অবস্থান নেয় মহিলা দলের শতাধিক নেতাকর্মী। এসময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সেক্রেটারি সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন। যুবদলের বিক্ষোভ

নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন। এদিকে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বিএনপি ও ২০ দলীয় জোট থেকেও কর্মসূচি আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের