‘ভুল’ ধারণা ভাঙতে চান খালেদা জিয়া ও তারেক

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ জুলাই ২০১৭, ১২:০০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১২:০০

মায়ের সঙ্গে তারেক (ফাইল ফটো) দলের অভ্যন্তরে আর কূটনৈতিক মহলে বিএনপি সম্পর্কে থাকা ‘ভুল’ ধারণা ঠিক করতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার এবারের লন্ডন সফরের শুরু থেকেই সেই চেষ্টার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে।
লন্ডন বিএনপির একটি সূত্র জানায়,দীর্ঘদিন ধরে দলের ভেতরে নীতি-নির্ধারণের নিয়ন্ত্রণ নিয়ে যেসব ভুল বার্তা বা গুঞ্জন চালু রয়েছে সেসবেরও কূল-কিনারা করতে চান খালেদা জিয়া ও তারেক রাহমান। নির্বাচনি রূপরেখার সঙ্গে সঙ্গে সহযোগী সংগঠনসহ জেলায় জেলায় কমিটি ও নেতৃত্ব নিয়ে যে স্থবিরতা বিরাজ করছে, তারও সুরাহা চান তারা। খালেদা জিয়া ও তারেকের নেতৃত্বেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের অভ্যন্তরে থাকা ‘ভুল’ ধারণা এবং বিএনপি সম্পর্কে কূটনৈতিক মহলে থাকা ‘ভুল’ ধারণা ভাঙতে চাইছেন তারা। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও উদ্যোগ দেখা যায়নি।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান এ প্রতিবেদককে জানান, এটি মূলত খালেদা জিয়ার ব্যক্তিগত ও পারিবারিক সফর। দেশে ছেলে, ছেলের বৌ বা নাতনিদের কেউই তার সঙ্গে থাকেন না। পরিবারের সব সদস্য যেহেতু লন্ডনে, সে কারণেই কিছুটা সময় এখানে কাটাতে এসেছেন তিনি। আর মা-ছেলে যেহেতু দুজনেই দলের নেতৃত্ব দিচ্ছেন তাই রাজনৈতিক আলোচনা হবেই।
জানা গেছে,খালেদা জিয়ার এবারের লন্ডন সফরকে ঘিরে কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন তারেক রহমান নিজেই। তিনি চাইছেন না, এ সফরের সবকিছু ‘পাবলিক’ হোক। এ কারণে লন্ডনে তার একান্ত কয়েকজন ঘনিষ্টজন ছাড়া অনেক প্রভাবশালী বিএনপি নেতাও এ সফরের অনেক বিষয়ে অবগত নন। অনেক দায়িত্বশীল নেতারাও খবর পাচ্ছেন ঘটনা ঘটার পর। তারাও সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাইছেন না দলীয় শীর্ষ নেতার বিরাগভাজন হওয়ার ভয়ে।
সূত্রগুলো জানায়, লন্ডনে তারেক রহমানের কিংসস্টোনের বাড়িতে এখন সম্পূর্ণ পারিবারিক আবহে সময় কাটছে খালেদা জিয়ার।
খালেদা জিয়ার একজন সফরসঙ্গী প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতবারের সফরে ম্যাডামের এক চোখে অপারেশন হয়েছিল। এবার অন্য চোখের অপারেশন করবেন চিকিৎসকরা। তবে এখনও অপারেশনের তারিখ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল পর্যন্ত ম্যাডাম কাউকে সাক্ষাৎও দেননি।’
যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র জানায়,তারেক রহমান ব্যক্তিগতভাবে সফরের সবকিছু দেখভাল করছেন। রবিবার (১৬ জুলাই) হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানের ব্যক্তিগত লেক্সাস গাড়িতে করে লন্ডনে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। ওই গাড়িটিতে V 4 BNP লেখা প্রাইভেট নম্বর প্লেটটি নেতাকর্মীদের উজ্জীবিত করাতেই কিনেছেন তারেক রহমান।
খালেদা জিয়ার গতবারের ৬২ দিনের যুক্তরাজ্য সফরে কূটনৈতিক পর্যায়ে, প্রটোকল বা ব্যক্তিগত পর্যায়েও কোনও বৈঠকের কথা জানা যায়নি। এবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও কোনও বৈঠকের আয়োজন তারা করতে পারেননি বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সর এম আহমেদ বলেন, ‘আসলে ম্যাডাম ব্যক্তিগত ও চিকিৎসার জন্যই লন্ডনে এসেছেন।’ এবারের সফরে কূটনৈতিক পর্যায়ে কোনও বৈঠকের আয়োজন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আগে চিকিৎসা শেষ হোক। ম্যাডাম অসুস্থ। সুস্থ হওয়ার পর বৈঠকের কোনও খবর হলে আপনারা জানতে পারবেন।’
/এপিএইচ/এসটি/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম