ইসিতে হিসাব জমা দিলো বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৬:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:৩৬

বাংলাদেশ ন্যাপ নির্বাচন কমিশনে (ইসি) ২০১৬-১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নূরুল হুদা বরাবর দলের হিসাব জমা দেয় বাংলাদেশ ন্যাপ। একই সঙ্গে হিসাবের একটি কপি সচিব ও সহকারী সচিবের কাছে জমা দেন তারা।
দলটির মহাসচিব এম.গোলাম মোস্তফা ভূইয়ার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
দলের আয়ের উৎস হিসাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের মাসিক ও বিশেষ অনুদান উল্লেখ করা হয়।
ব্যয়ের প্রধান খাত হিসাবে অফিস ভাড়া, কর্মচারীদের বেতন, কেন্দ্রীয় সভা/ আলোচনা সভা/ কর্মী সভা, বিভিন্ন জাতীয় দিবস পালন, সাংগঠনিক খরচ এবং অন্যান্য খরচ উল্লেখ করা হয়।
এসময় আরও  উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী।

/এপিএইচ/

আরও পড়ুন: লন্ডনে হ‌লি‌ডে’র আমেজে খা‌লেদা জিয়া, বি‌জে‌পি’র সঙ্গে বৈঠক শিগ‌গিরই

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম