বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ২০:০৯আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২০:১১

বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি গত তিন বছর বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি হলেও এবার দলটির ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে। দলটি সোমবার নির্বাচন কমিশনের ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এতে দেখা গেছে দলটির ২০১৬ সালে দলের আয় হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা,  ব্যয় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা। এই হিসাবে আয় বেশি হয়েছে ১৪ লাখ ৪ হাজার ৭৭৮টাকা। সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে জমা দেন।

জানা গেছে, বিএনপির গত বছর দাখিল করা ২০১৫ সালের আয়-ব্যয়ের প্রতিবেদন অনুযায়ী, বিএনপি ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতিতে ছিল। দলটি গত বছর আয় দেখিয়েছিল ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। ব্যয় দেখিয়েছিল ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।

২০১৪ সালে বিভিন্ন খাতে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয় দেখিয়েছে। ব্যয় দেখিয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। এতে আয়ের চেয়ে ৬৫ লাখ ৫৪ হাজার ৪২৬ টাকা বেশি ব্যয় হয়েছে দলটির।

একইভাবে ২০১৩ সালে তারা ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা ব্যয় দেখিয়েছিল। সে সময় ঘাটতি ছিল, প্রায় দেড় কোটি টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও)বিধান অনুসারে সোমবার ছিল রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এ দিনে বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মুসলিম লীগসহ বেশ কয়েকটি দল হিসাব ইসিতে জমা দিয়েছে।

আরপিও অনুসারে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট রাজনৈতিকদলকে ইসিতে জমা দিতে হয়। তবে কেউ চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে জমা দেওয়ার সময় বাড়াতে পারে।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম