‘বন্যা যতদিন থাকবে সরকারের ত্রাণ কার্যক্রম ততদিন চলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৬

দিনাজপুর জেলার বিরল উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বন্যায় যাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার বাড়ি-ঘর মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা যতদিন থাকবে, সরকারের ত্রাণ কার্যক্রমও ততদিন থাকবে।’ শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এবারের বন্যায় কেউ না খেয়ে মারা যায়। এমন কেউ নেই যিনি চিকিৎসা সেবা পায়নি।’ তিনি বলেন, ‘বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না। তারা এখন বন্যা ও রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে। তাদের কথাও কাজে কোনও মিল নেই। যখন যা পাচ্ছে, তাই নিয়ে রাজনীতি করছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতেও প্রত্যাখ্যান করবে।’ বন্যাদুর্গত এলাকায় ব্যাংক ঋণের ওপর সুদ স্থগিত করা হয়েছে বলেও তিনি এসময় উল্লেখ করেন। 

এ সময় তিনি বন্যাদুর্গদের মাঝে ৮৮ বান্ডিল টিন, পরিবার-প্রতি নগদ ৩ হাজার টাকা করে তিন লাখ টাকা বিতরণ করেন। 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক