রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬

রোহিঙ্গা ইস্যুতে হেফাজতের মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন) রোহিঙ্গা সংকট নিরসন ও তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখুন।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বায়তুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেন হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিং মোড়ে এসে শেষ হয়। 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবীব বলেন,  ‘কূটনৈতিক মিশনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান চেষ্টা করতে হবে। ১৮ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। যদি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হয় তাহলে ৫ মে’র মতো ১৮ সেপ্টেম্বর আরেকটি শাপলা চত্বর সৃষ্টি করা হবে।’

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ প্রসঙ্গে জুনাইদ আল হাবীব বলেন, ‘যারা বিনা ভোটে নির্বাচিত তাদের কিভাবে বিশ্বাস করবো। সরকারের মাধ্যমে ত্রাণ বিতরণ করলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলানমানরা ত্রাণ পাবে কি না যথেষ্ট সন্দেহ আছে। তাই সবাইকে ত্রাণ বিতরণের সুযোগ দিতে হবে। ত্রাণ বিতরণে বাধা না দিয়ে যারা ত্রাণ দিতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্যথায় অনেকেই ত্রাণ পাবে না।’

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী