‘প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৪:০০আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:৫২

প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) এর মধ্য দিয়ে বিএনপির বক্তব্য সঠিক হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিতে চায় সরকার। কিন্তু এতে কোনও লাভ হবে না বরং সরকারকে চরম মূল্য দিতে হবে।’

ফখরুল বলেন, ‘সরকারের জাতিকে বিভক্ত করেছে। রাষ্ট্রের তিনটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে বিচার বিভাগ পুরোপুরি আয়ত্ত্বে নিয়েছে, নিম্ন আদালত আরও আগেই নিয়েছে। উচ্চ আদালতও তারা দখলে নিতে চায়, সেটি প্রধান বিচারপতির উদ্বিগ্নতার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হেয়াররোডের বাসভবন ছাড়ার আগে বাসার গেটে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত বিবৃতি দেন প্রধান বিচারপতি। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানিং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত।’

/এসটিএস/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান