‘প্রধান বিচারপতির বক্তব্যে অসৎ উদ্দেশ্য আছে’

পাভেল হায়দার চৌধুরী
১৩ অক্টোবর ২০১৭, ২৩:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১০:৪৯

আওয়ামী লীগ শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত প্রধান বিচারপতির বক্তব্যকে হতাশাজনক বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। তাদের মতে, এই বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি করবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘তিনি যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন, তাতে স্পষ্ট হয়েছে, তার এই বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটা হতাশাজনক বক্তব্য। তার এই বক্তব্য অস্থিরতা তৈরি করবে।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘প্রধান বিচারপতি তার ছুটির আবেদনে লিখেছেন, তিনি অসুস্থ। এখন তার মুখে এই বক্তব্য শোভা পায় না।’

আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকে শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সেখানে তিনি অসুস্থতার কথা বলেছেন। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে  ছুটি মঞ্জুর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি যে অসুস্থ, তার প্রমাণিত হয়, তিনি আইসিডিডিআরবিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি তার লিখিত আবেদনেই বলেছেন, তিনি অসুস্থ। তার ছুটি চাওয়ার পেছনে আওয়ামী লীগ বা সরকারের কোনও চাপ ছিল না।’ 

এদিকে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘প্রধান বিচারপতির এই বক্তব্য হতাশাজনক।’

প্রধান বিচারপতির বক্তব্য শোনেননি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘লিখিত বক্তব্য দেখিনি। তাই এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাই না। আমি একটা মিটিংয়ে আছি। পরে কথা বলব।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তার লিখিত বক্তব্য অন্য কেউ ছড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’

উল্লেখ্য, শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হেয়াররোডের বাসভবন ছাড়ার আগে বাসার গেটে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের একটি মহল আমার রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করায় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন। এই অভিমান অচিরেই দূর হবে বলে আমার বিশ্বাস।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের