সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা

সালমান তারেক শাকিল, ফেনী থেকে
২৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২০:০৩

ডিবিসি টেলিভিশনের গাড়ির কাচ ভাঙচুর করে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা। ছবি-সালমান তারেক শাকিল

ফেনীর ফতেহপুর ও চট্টগ্রামের বারইয়ারহাটে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শিমুল বিশ্বাস বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের রওনা দেওয়া গাড়িবহরে হামলার ঘটনা এবং এই কর্মসূচি কাভার করতে আসা সাংবাদিকদের গাড়িতে হামলার কথা জেনে উনি (খালেদা জিয়া) দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন তিনি।’  

ফেনীতে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে বহনকারী গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা

তিনি আরও বলেন, ‘যেসব সাংবাদিক আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে ও খোঁজখবর নিতে ম্যাডাম আমাদের নির্দেশনা দিয়েছেন।’

উল্লেখ্য, শনিবার বিকাল পাঁচটার দিকে ফেনী জেলার মহীপালের ফতেহপুর এলাকায় প্রথম দফায় সাংবাদিকদের ওপর হামলা করে দুষ্কৃতকারীরা। দ্বিতীয় দফায় চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার বারইয়ারহাটে আরও কয়েকজন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার স্বীকার হন।এসব ঘটনায় বৈশাখী ও ডিবিসি টেলিভিশনের দুটি গাড়িসহ সাংবাদিকদের বহনকারী আরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোরশেদ বিজু ও ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ। 

এ সংক্রান্ত আরও খবর:

খালেদার গাড়িবহরে হামলা: ৩ গাড়িসহ টিভি ক্যামেরা ভাঙচুর, আহত ২

/এসটিএস/এএইচ/টিএন/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি