রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৩:২১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৩:৩৩

উখিয়া ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে তিনি সেখানে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজারের সার্কিট হাউজ থেকে উখিয়ার উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। সার্কিট হাউস থেকে উখিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায় দলের নেতাকর্মীরা। রোহিঙ্গা ক্যাম্পের সামনেও ব্যানার টাঙিয়ে স্বাগত জানানো হয় তাকে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করার আগে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উখিয়া ক্যাম্পের সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন। এসব ট্রাকে নারী ও শিশুদের খাদ্যসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এর আগে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

এ সংক্রান্ত সংবাদ:
উখিয়ার পথে খালেদা জিয়া

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান