রোহিঙ্গাদের ত্রাণ দিলেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল, উখিয়া ক্যাম্প থেকে
৩০ অক্টোবর ২০১৭, ১৩:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৩:৫২

উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণ

কক্সবাজারের উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সোয়া একটায় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে ছবিসহ ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে দেখতে দেখা যায় উৎসুক রোহিঙ্গাদের। 

উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণ

এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণের আগে সোমবার সকালে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেসময় তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খাদ্য ও গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছি।’

জানা যায়, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার নিয়ম নেই। তাই হাতে হাতে ত্রাণ বিতরণ করবেন না খালেদা জিয়া। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন:
রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম