প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১৩:৫৪আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:০০

মওদুদ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি নাকি পদত্যাগ করেছেন! যা বিচার বিভাগের ও আদালতের স্বাধীনতার জন্য কলঙ্কের দিন। তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। বিচার বিভাগের সামান্যতম যে স্বাধীনতা ছিল এই সরকার তা ধ্বংস করে দিয়েছে।’

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

মওদুদ আহমদ বলেন,‘বিচার বিভাগের স্বাধীনতার ও ঐতিহ্য নিয়ে আমরা যে গর্ববোধ করতাম তা আর থাকলো না। এসকে সিনহার পদত্যাগের মধ্য দিয়ে সরকারের কোনও লাভ হলো কিনা জানি না, তবে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হলো।’

তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে গেছে বলেই এ ঘটনা ঘটলো। দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা এসব করলো। অথচ সরকার রিভিউ আবেদন করতে পারতো। তারা সমন্বিতভাবে প্রধান বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে প্রতিষ্ঠানের ক্ষতি করলো। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই। এটা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সুষ্ঠু ভোট হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আহমেদ আযম খান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের