ধাক্কা দিয়ে আ. লীগ সরকারের পতন সম্ভব নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৩৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ফটো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। ধাক্কা দিলে এই বটবৃক্ষের পতন হবে না।’

মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিএনপি নয়।  মনে আছে আপনাদের, মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল।’

ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘বিএনপি রঙিন স্বপ্ন দেখছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে গণঅভ্যুত্থান শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। গণঅভ্যুত্থান এখন জাদুঘরে, গণঅভ্যুথান স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দু:স্বপ্ন দেখে কোনও লাভ নেই।’

দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জেতার আগেই জিতে গেছি- এই মন মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়। এখন থেকে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে। ভোট চাইতে হবে।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস