ডিএনসিসিতে আ. লীগের প্রার্থী আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ২১:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৩৬

আতিকুল ইসলাম (ছবি: সংগৃহীত) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে গণভবনে ক্ষমতাসীন দলটির স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় তাকের মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘দুই জন নারীসহ মোট আঠারো জন মনোনয়নের জন্য আবেদন করেছেন।’ তিনি বলেন, ‘আমাদের কোনও প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সবার সম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ এ সময়  নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডে সভা (ছবি: ফোকাস বাংলা)
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডিএনসিসি উপনির্বাচন। এই ভোটকে সামনে রেখে গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন এটি সংগ্রহ করেছেন। দলটির নীতিনির্ধারকরা জানান, যে ক’জন মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে আতিকুল ইসলাম ও এইচবিএম ইকবালে নাম ঘুরেফিরে আলোচনায় আসছিল।

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী