নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া

সালমান তারেক শাকিল, গাড়ি বহর মিডিয়া টিম থেকে
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৯

 

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট যাত্রাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবোতে পুলিশ এবং শিবপুরে চৈতন্যবাজারে অজ্ঞাত ব্যক্তিরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করেছে পুলিশ। সোমবার দুপুরে দলের চেয়ারপারসনকে অভিনন্দন জানাতে আসা নেতাকর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে। 

জানা গেছে, নরসিংদীর ভেলানগরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়ির সামনে দিয়ে গাড়ি বহর অতিক্রম করার পর নৌকার স্লোগান দিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে অজ্ঞাত ব্যক্তিরা।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নরসিংদীতে গাড়ি বহরে হামলার কোনও ঘটনা ঘটেনি। তবে চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসা জনসাধারণের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভুলে বহরের একটি গাড়িতে ধাক্কা দেয়।’

খালেদা জিয়ার গাড়ি বহর থেকে সাংবাদিক মোজাম্মেল হক তুহিন জানান, নরসিংদী থেকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাখাওয়াত হোসেনসহ অনেককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি।’

এদিকে, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জের ‍রূপগঞ্জ, ভুলতা, তারাবো এবং নরসিংদীর কয়েক জায়গায় বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুপাশে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কক্সবাজারে যাওয়ার সময় রাস্তায় যত নেতাকর্মী দেখা গিয়েছিল সিলেট যাত্রাকালে নরসিংদী পর্যন্ত তেমনটা দেখা যায়নি।
প্রসঙ্গত, সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে সোমবার সকাল সোয়া ৯টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনও নির্বাচনি প্রচারণা নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
আরও পড়ুন:

সিলেটের উদ্দেশে খালেদা জিয়ার যাত্রা শুরু


নির্বাচনি প্রচারে নয়, মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন খালেদা জিয়া: আমির খসরু
খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ





/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী