বিদেশি গণমাধ্যমের মুখোমুখি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের ব্রিফ করছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এই ব্রিফিং শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিংয়ে তুলে ধরা হবে।’
ব্রিফিংয়ে অংশ নিচ্ছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সিনিয়র রিপোর্টার কাদির কল্লোল, ফরাসি বার্তা সংস্থা এএফপি’র ব্যুরো চিফ শফিকুল আলম, মার্কিন বার্তা সংস্থা এপি’র ব্যুরো প্রধান জুলহাস আলম, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের ব্যুরো চিফ হারুন উর রশীদ ও ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ব্যুরো চিফ রাজীব খানসহ অন্যরা।
ব্রিফ শুরুর আগে বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদেশি গণমাধ্যমকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, তাকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অবহিত করতে বিশেষভাবে এ আয়োজন করা হয়েছে। দেশীয় গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নিতে পারবেন না।’ তবে গুলশান  কার্যালয়ের সামনে দেশের গণমাধ্যমকর্মীদের অপেক্ষা করতে দেখা গেছে।
ব্রিফিংয়ে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির প্রমুখ।
আরও পড়ুন-
খাবার নিয়ে কারাগারে খালেদা জিয়ার ভাই-বোন
তারেক রহমানের মতো দুর্নীতিবাজরাই বিএনপির নেতা হতে পারে: সেতুমন্ত্রী

/এসটিএস/এইচআই/টিআর/এমওএফ
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান