পাতানো খেলা হতে দেওয়া হবে না: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৫:২৫আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৫:৪১

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি আর এখনকার সময় এক নয়। এরইমধ্যে নদীতে অনেক পানি গড়িয়েছে। সুতরাং ৫ জানুয়ারির নির্বাচনের মতো ভোট ও ভোটার ছাড়া আর কোনও পাতানো খেলা হতে দেওয়া হবে না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক দোয়া ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলমের স্মরণে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জনগণ আগামী নির্বাচনে ভোট দিতে পারলে আওয়ামী লীগের কোনও অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করে তিনি বলেন,  ‘সেই জন্য আওয়ামী লীগ গায়ের জোরে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না।’

মোশাররফ হোসেন বলেন, ‘শুনলাম ইসি সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে পারে। এটা হবে সংবিধান ও নির্বাচনি আচারণবিধির লঙ্ঘন।’ এ সময় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি।

সরকারের সামনে দুটি পথ খোলা আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘প্রথমত, নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। দ্বিতীয়ত, সংসদ ভেঙে দিয়ে সেই নির্বাচন করতে হবে। পাশাপাশি নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এগুলো চাইবে না। কোনও স্বৈরাচার ইচ্ছাকৃতভাবে জনগণকে এ সুযোগ দেবে না। এই সুযোগ আমাদের তৈরি করে নিতে হবে।’

/এসএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি