ইভিএম নিয়ে বিএনপির সমালোচনাকে প্রযুক্তিগত অজ্ঞতা মনে করে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
৩১ আগস্ট ২০১৮, ২৩:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৬

আওয়ামী লীগ, ইভিএম ও বিএনপি নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার দিকে ঝুঁকলেও শেষঅব্দি একাদশ সংসদ নির্বাচন ইভিএমে হবে কিনা, তা এখনও অস্পষ্ট। তবে ইস্যুটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। রাজনীতির বাইরেও বিভিন্ন মহলে ইভিএম নিয়ে সমালোচনা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএম ইস্যুকে ইতিবাচক হিসাবেই দেখছে। তারা বলছে, এটি প্রযুক্তির উৎকর্ষতা। ইভিএম নিয়ে বিএনপির সমালোচনাকে আওয়ামী লীগ নেতারা বলছেন,বিএনপি প্রযুক্তির ব্যাপারে অজ্ঞ।

নির্বাচন কমিশন ইভিএমকে আইনি বৈধতা দেওয়ার প্রক্রিয়া শেষ করলেও শেষ পর্যন্ত ইভিএমেই ভোট হবে কিনা, সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মনে করে আওয়ামী লীগ। তবে এনিয়ে বিএনপির মন্তব্যের তীব্র সমালোচনা করছে ক্ষমতাসীনরা। বিএনপি ইভিএম ব্যবহারের উদ্যোগকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে। তারা ইভিএমকে সরকারের কারচুপি করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছে। বিএনপির এই মন্তব্যের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি প্রযুক্তির ব্যাপারে অজ্ঞ। তারা প্রযুক্তি প্রতিবন্ধি বলেই ইভিএমে ভোটকে ক্ষমতায় আসার ষড়যন্ত্র হিসাবে দেখছে। ক্ষমতাসীন দলের নেতারা আরও বলেন, বিএনপির সময়ে ফ্রি-তে যখন আমরা সাবমেরিন জগতে প্রবেশের সুযোগ পেয়েছিলাম, নিরাপত্তা ঝুঁকির অজুহাতে তখন তা পরিহার করেছিল তারা। পরবর্তিতে ঠিকই আমরা সাবমেরিন সংযোগ নিলাম। কিন্তু বিরাট অংকের টাকা দিতে হয়েছে। ইভিএম নিয়ে তাদের (বিএনপি) অজ্ঞতা রয়েছে বলে বিরোধিতা করছে।

আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন, বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে পাইলট প্রকল্প হিসেবে যেসব ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে, সেসব কেন্দ্রে বিতর্ক ও ঝামেলামুক্তভাবে ভোট হয়েছে। ফলে ইভিএম পদ্ধতিতে ভোটের দিকে ঝুঁকেছে নির্বাচন কমিশন। বিএনপির উচিত ইসিকে সাধুবাদ জানানো। ক্ষমতাসীন দলের নেতারা বলেন, সর্বত্র প্রযুক্তির ছোঁয়া লেগেছে। নির্বাচনে আমরা কেন পিছিয়ে থাকবো। তাদের দাবি, একাদশ সংসদ নির্বাচন ইভিএমে হবে নাকি ম্যানুয়ালি হবে, তা ইসি’র এখতিয়ার। তবে আমরা চাই, ভোটেও প্রযুক্তির ছোঁয়া লাগুক। আর কত পিছিয়ে থাকবো।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোটে অনেক জটিলতা। ব্যালট পেপার খোয়া যাওয়া, ভোট কারচুপি করা—এসব অভিযোগ ওঠে। ইভিএমে ভোট হলে ব্যালট পেপার সংক্রান্ত কোনও ঝামেলা থাকে না। ভোট কারচুপিরও সুযোগ নাই।’ তিনি বলেন, ‘ইভিএম নিয়ে বিএনপির অভিযোগের হেতু খুঁজে পাই না।’

হানিফ বলেন, ‘বিএনপি প্রযুক্তি নির্ভর দল নয়। তাদের প্রযুক্তিগত অজ্ঞতা রয়েছে বলে ইভিএমের বিরোধিতা করছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বিএনপি দলটি এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট দল নয়, তারা এখন বাংলাদেশ নো পার্টি। তাই সবকিছুকে নো বলে, সেটা বুঝে—না বুঝেও।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে সম্পন্ন করবে নির্বাচন কমিশন, আমরা নিশ্চিত নই। তবে ইভিএমের প্রয়োজনীয়তা তারা বুঝেছে এবং সেদিকে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করছে। সেজন্য ইসিকে সাধুবাদ জানাই।’ তিনি বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো।’  ড. রাজ্জাক বলেন, ‘ইভিএম নিয়ে বিএনপির বিরোধিতা প্রযুক্তিগত অজ্ঞতা।’ তিনি বলেন, ‘ইভিএমে ভোট হবে কিনা সেই এখতিয়ার ইসির। তবে আমরা মনে করি, ইভিএম পদ্ধতি চালু হওয়ার সময় এসেছে।’

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘ইভিএমে ভোট হবে কিনা সেটার এখতিয়ার নির্বাচন কমিশনের। বিষয়টি নিয়ে আমার কোনও মন্তব্য নাই।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী