বিএনপি জোট ছাড়ছে ন্যাপ ও এনডিপি !

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ০২:১১আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৬:৫৪

 

বিএনপি জোটের সভা (ফাইল ছবি) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে যেতে পারেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে সংবাদ সম্মেলন থেকে। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।’

রাজনৈতিক একাধিক সূত্রের ধারণা, মঙ্গলবার বিকালে বিএনপি-জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে পারে দুটি দল। তারা কয়েক বছর ধরে বিএনপির সঙ্গে আছে। তবে কোনও সূত্রেই জোট ছাড়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ন্যাপের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জোট থেকে বেরিয়ে আসার একটা চিন্তা জেবেল রহমান গাণির মধ্যে অনেকদিন ধরেই চলছিল। এই প্রক্রিয়ায় জোটের আরও একজন শীর্ষনেতার থাকার কথা ছিল যদিও এখন দুজনেই তাদের বক্তব্য উপস্থাপন করবেন মঙ্গলবার।

জানা গেছে, জোটগতভাবে বিএনপি কোনও শরিক দলকেই এখনও নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা দেয়নি বা পরামর্শও করেনি। উল্টো দিকে ঐক্যফ্রন্ট গঠন হওয়ায় ২০ দলীয় জোট উপেক্ষিত থাকবে। যদিও সোমবার রাতে জোটের বৈঠকে শরিকরা ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে, এ কথা জানিয়েছেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সূত্র বলছে, জেবেল রহমান গাণি ও খোন্দকার গোলাম মোর্ত্তজা নির্বাচনে আসন পাবেন না, এমন ইঙ্গিত নিশ্চিত হতে পেরেছেন দুজন। আর জোট ছাড়তে এই কারণটিই সবচেয়ে বেশি প্রণোদিত করছে বলে মনে করেন গাণির ঘনিষ্ঠ এক রাজনীতিক।

দলীয় মহাসচিব জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৩টায় গুলশানের ইম্যানুয়েল'স ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের