ঐক্যফ্রন্টের সমাবেশে আসার পথে নেতাকর্মীদের পুলিশি বাধার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৬:০১

সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের রাজধানীর প্রবেশপথগুলোয় পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। ঐক্যফ্রন্টের অভিযোগ, রাজধানীর বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আট করা হয়েছে। তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। কাউকে হয়রানি বা আটক করা হচ্ছে না।

কেরানীগঞ্জ থেকে আসা ওয়ার্ড বিএনপির নেতা আজমল হোসেন বলেন, ‘আমাদের আসার পথে জায়গায় জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে। সমাবেশে যাচ্ছি শুনেই আটকে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। আমরা আসতে পেরেছি। একসঙ্গে আসতে দিচ্ছে না। আমরা বাড়িতে থাকতে পারি না। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জ, চক বাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকা থেকে জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ আসা নেতাকর্মীদের বাস থামিয়ে ফিরিয়ে দেওয়ায় অভিযোগ জানান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এসএম আকরাম। তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বহনকারী বাস রাস্তায় থামিয়ে যাত্রীদের নাজেহাল করা হয়েছে। অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘গতকাল রাতটা আমাদের নেতাকর্মীদের জন্য ছিল আতঙ্কের। অনেকের বাসায় পুলিশ গেছে। রাতে নিজেদের বাসায় তারা ঘুমাতে পারেননি।’

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে এভাবে ধরে নিয়ে লাভ হবে না। জনগণ এর জবাব দেবে।’

আটক ও তল্লাশির বিষয়ে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশি করা হচ্ছে। কাউকে আটক করা হয়নি।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ‘সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায়' করতে সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

/এসটিএস/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী