ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি পূরণ না হলে নির্বাচন হবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৬:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:১৩

সমাবেশ মঞ্চে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবি নিয়ে মাঠে নামলে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি পূরণ না হলে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। আমরা দাবি আদায় করবো। কারও কাছে ভিক্ষা চাই না।’ মঙ্গলবার (৬ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, খালেদা জিয়াকে কেন প্যারোলে জামিন বা মুক্তি নিতে হবে? সময় এসেছে, আপনাদের (আওয়ামী লীগ) প্যারোলে কবরে যেতে হবে।’’

সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। এখন জাতীয় ঐক্যফ্রন্টের করণীয় একটাই, আজকের মতো প্রতিটি কেন্দ্রে হাজার হাজার লোক উপস্থিত করা। এটাই হবে মুক্তির একমাত্র পথ।’ তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের কাজ হচ্ছে বিচার বিভাগের চিকিৎসা করা। যেসব বিচারক চোখ বন্ধ করে রাখেন, সুষ্ঠু বিচার করতে পারেন না, তাদের চিকিৎসা করা। যেন তারা সুষ্ঠু বিচার করতে পারেন।’

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

/আজে/এএইচআর/ এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের