ঢাকা-১৭ আসনে ফারুকের সমর্থনে সরে দাঁড়ালেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৮:২১

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বিকালে (২৭ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক নির্বাচন করছেন। তাকে সমর্থন দিয়ে এরশাদ সরে দাঁড়ালেন।

এরশাদ বলেন, ‘জনগণ এই সরকারের পক্ষে আছে। ভোটের যে পরিবেশ বজায় রয়েছে, তাতে আমরা খুশি। একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমার শরীরটা ভালো না। আমার বোন শেখ হাসিনার জন্যই আমি দেশে ফিরে এসেছি। আমি ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়েছি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়েছি।’ 

জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী চিত্রনায়ক ফারুক

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী