ডিএনসিসির মেয়র পদে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪১

আতিকুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।
বুধবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এই সভাপতির পক্ষে তার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ মনোনয়ন ফরম কেনেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আতিকুল ইসলামের সংযোগ কর্মকর্তার দায়েত্ব থাকা সাইফুদ্দিন ইমন।
আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। এবারও মনোনয়ন ফরম কিনলেন তিনি।
আতিকুল ছাড়াও ডিএনসিসির মেয়র হতে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র কিনেছেন মানবিক ঢাকার চেয়ারম্যান ব্যবসায়ী আদম তমিজি হক।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান