ময়মনসিংহ সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী টিটু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ২০:১১আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:২৩

ইকরামুল হক টিটু ময়মনিসংহ সিটি করপোশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু।

শুক্রবার (৫ এপ্রিল) দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় দেশের ১২তম এ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: 

ময়মনসিংহ সিটির নির্বাচন ৫ মে

মসিক নির্বাচন: আ.লীগ মাঠে, কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের