আপনারা যা বিব্রতকর অবস্থায় ফেলেন না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২২:১২আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২৩:১৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসলে আমি তো বলে দিয়েছি সংবাদ সম্মেলনে। (হেসে) আমাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেন না আপনারা মাঝে-মাঝে।’
সোমবার (২৯ এপ্রিল) রাত ৯ টার দিকে বিএনপির মহাসচিবের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হয়। নিচে তার কথোপকথনটি তুলে ধরা হলো-
বাংলা ট্রিবিউন: কেমন আছেন?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জ্বি ভাই, আছি।
বাংলা ট্রিবিউন: আপনি তো সংবাদ সম্মেলনে বলেছেন আপনার শপথ গ্রহণ নিয়ে। বলেছেন, সময় হলে দেখতে পাবেন- প্রশ্নটা আবারও করলাম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আসলে আমি তো বলে দিয়েছি। (হেসে) আমাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেন না আপনারা মাঝে-মাঝে।
বাংলা ট্রিবিউন: আমরা তো আপনার কথাই তুলে ধরবো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আমি তো সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বললাম, যখন সময় হবে তখন জানতে পারবেন। এখান থেকে আপনার বুঝে নেওয়া উচিত আমি বলতে চাচ্ছি না।
বাংলা ট্রিবিউন: বিএনপির যে সিদ্ধান্তের পরিবর্তন তাতে করে মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: না, পড়ার সম্ভাবনা কম। আমরা রাজনীতিকে সামনে রেখেই সিদ্ধান্তটা নিয়েছি।
বাংলা ট্রিবিউন: জাতীয় ঐক্যফ্রন্টেও তো নিশ্চয়ই প্রশ্ন উঠবে। ফ্রন্টের ঐক্যে প্রভাব পড়তে পারে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতীয় ঐক্যফ্রন্টে প্রশ্ন ওঠার সুযোগ খুব একটা হবে বলে মনে হয় না। কেননা, তাদের দুজন আগে সিদ্ধান্ত নিয়েছেন, তাই না।
প্রসঙ্গত, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে তিনি একাই উপস্থিত ছিলেন। নীতিনির্ধারণী এ সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন দলের সিদ্ধান্ত। তার ভাষায়- সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন তারেক রহমান।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আজকে শেষ দিন অতিক্রম করায় শপথের সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কিনা। উত্তরে ফখরুল বলেন, ‘আমি তো বললাম সময় আসুক জানতে পারবেন। আমি কি করেছি না করেছি আপনারা সময় হলেই জানতে পারবেন।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল- কোনও চাপে কি এই পরিবর্তন হয়েছে ফখরুলের ভাষ্য, ‘না কোনো চাপে নয়।’ যদিও গত কয়েকদিন টানা তিনি সরকারকে দোষারোপ করে এসেছেন- বিএনপির নির্বাচিতদের শপথ নিতে সরকারের চাপ ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনীতিকে সামনে রেখেই জাতীয় সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

 

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম