খালেদা জিয়ার মুক্তির দাবিতে চার সপ্তাহ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ২০:৩১আপডেট : ২২ জুন ২০১৯, ২০:৩১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চার সপ্তাহ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে চার সপ্তাহের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান।

বেলা সাড়ে ৫টায় শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা ৭টায় শেষ হয়। স্কাইপে’র মাধ্যমে লন্ডন থেকে বৈঠক যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকের ব্যাপারে মির্জা ফখরুল বলেন,  ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আইনি প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলকভাবে বাধা দিয়ে সরকার যে বিলম্বিত করছে, তার নিন্দা জানানো হয়েছে। তার মুক্তির দাবিকে আরও বেগবান করার জন্য আগামী ৪ সপ্তাহের মধ্যে দেশের সব বিভাগীয় সদরে কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচিতে জাতীর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’  

কর্মসূচির ধরন কী হবে জানতে  মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশ, মিছিল অর্থাৎ গণতান্ত্রিক কর্মসূচি পালন করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সভায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে দলের পক্ষ থেকে বাজেট নিয়ে দেওয়া প্রতিক্রিয়া পাশ করা হয়েছে। এই বাজেটকে জনগণের স্বার্থবিরোধী বাজেট বলেও সমালোচনা করা হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান,  লে. জে. (অব) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এএইচআর /এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম