শ্রমিক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১০:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩০

বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হয়েছে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা ৪২ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

এর আগে বৃষ্টি মাথায় নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শ্রমিক লীগের নেতাকর্মীরা। সম্মেলনে প্রায় আট হাজার কাউন্সিলর ও আট হাজার ডেলিগেট দর্শক সারিতে রয়েছেন। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন মঞ্চে।

সম্মেলনের প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও শোক প্রস্তাব পাঠের পর প্রধান অতিথি এবং অন্য অতিথিরা বক্তব্য দেবেন। দুপুরের খাবারের বিরতির পর শুরু হবে দ্বিতীয় অধিবেশন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ১২তম ত্রিবার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হতে পারে। স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, সক্রিয়, দক্ষ ও কর্মীবান্ধব নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ। সভা পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এতে তিন বিদেশি প্রতিনিধিও উপস্থিত আছেন।

 

 

/এমএইচবি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী