প্রতিটি নাগরিকের অধিকার পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কী পেলাম- সে চিন্তা না করে দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার তা পূরণে আমাদের কাজ করতে হবে। নাগরিকদের যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এসব পূরণে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মীদের সেই মানসিকতা ধারণ করতে হবে।
তিনি বলেন, মানুষ যেন স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করতে চাই।

প্রসঙ্গত, শুক্রবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। আজ কাউন্সিল অধিবেশনে সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে।  

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস